অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল জাতের ২৪৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, দিনাজপুর খামার ব্যবস্থাপক সামসুজ্জামান জামান, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি ও সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানুসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির ফলে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

1

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

2

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

3

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

4

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

5

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

8

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

9

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

10

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

11

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

12

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

13

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্র

14

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

15

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

16

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

17

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেড

18

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

19

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

20