অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

বাংলাদেশে আয়োজিত অন্যতম আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে ২০টিরও বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজন অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ডসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করাই এবারের মেলার অন্যতম লক্ষ্য। বিটিটিএফ ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।

আয়োজকদের ধারণা, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০-এর বেশি এক্সিবিটর, ২৫০-এর বেশি কোয়ালিফাইড বায়ার, ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশ নেবেন। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে। ফলে বিটিটিএফ ২০২৬ পর্যটন ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এ ছাড়া মেলার প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকছে কনভয় সার্ভিস।

এবারের বিটিটিএফে ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির অংশগ্রহণের কথা রয়েছে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। পাশাপাশি তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকেও পর্যটন অংশীজনরা মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের উপস্থিতি বিভিন্ন গন্তব্যের প্রচার, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও বৈশ্বিক পর্যটন বাজারের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

১৩ বারেরও বেশি সফল আয়োজনের মধ্য দিয়ে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। ক্রেতা ও বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে এই মেলা।

আয়োজকদের প্রত্যাশা, বিটিটিএফ ২০২৬ বৈশ্বিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে। এক্সিবিশন, বিজনেস-টু-বিজনেস নেটওয়ার্কিং, ডেস্টিনেশন প্রমোশন এবং অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের পর্যটন খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত করাই এবারের মেলার মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

3

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

8

১৭ বছরের জঞ্জাল ৬ মাসে পরিষ্কার সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

9

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

10

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

11

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

12

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

13

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

14

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

15

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

16

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

17

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

18

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

19

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

20