অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব নিয়েই দিলেন বড় বার্তা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন লেবার পার্টির নবনির্বাচিত এই নেতা। গত এক দশকে তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর কার্যালয়ের সামনে বিদায়ী বক্তব্য দেওয়ার পর রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপর রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে অ্যান্ডি বার্নহাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে বার্নহাম বলেন, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে এবং তরুণদের জন্য বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবাসহ আরও বিস্তৃত সহায়তা নিশ্চিত করা হবে, যাতে বেশি সংখ্যক যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পান। পাশাপাশি স্থানীয় কাউন্সিলের মাধ্যমে আরও বেশি আবাসন নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সামাজিক কল্যাণ খাতে ব্যয় টেকসইভাবে কমানোর সবচেয়ে ন্যায়সঙ্গত উপায় হলো মানুষের সক্ষমতায় বিনিয়োগ করা। এর মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের কাছে প্রতিরক্ষা-সংক্রান্ত অঙ্গীকারও রক্ষা করা সম্ভব হবে।

অ্যান্ডি বার্নহাম আরও বলেন, তার সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে সমস্যার সৃষ্টি হওয়ার পর সমাধান নয়, বরং আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ব্যর্থতার মূল্য পরিশোধের পরিবর্তে মানুষের সফলতায় বিনিয়োগ করার নীতিই অনুসরণ করবে সরকার।

তিনি ঘোষণা দেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই উদ্যোগ শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেই তিনি প্রথম নির্দেশ দেবেন, যাতে যুক্তরাজ্যে আর কোনো মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে না হয়। এছাড়া সরকার পরিচালনার প্রতিটি স্তরে সঠিক মূল্যবোধ ও উচ্চমানের নীতি-মানদণ্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

1

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

8

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

11

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

12

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

13

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

14

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

17

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

18

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20