অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে গিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত ও হানাহানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হানাহানি কিংবা সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও পারস্পরিক সমঝোতার পথেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গিয়ে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে একনজর দেখতে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। হাজারো মানুষের উপস্থিতিতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি রূপ নেয় বিশাল জনসমাবেশে।

দুই দিনের সফরের প্রথম দিনে রোববার দুপুরে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। তার আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়।

ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর পর নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম থেকে রাষ্ট্রীয় প্রটোকলে ঠাকুরগাঁও সার্কিট হাউজে যান তিনি। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সার্কিট হাউজের আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সেখানে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মাধ্যমে তাকে বরণ করে নেন।

সংবর্ধনায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে অনেকটা অবহেলিত অবস্থায় রয়েছে। জেলার মানুষের জন্য কিছু করার চেষ্টা তিনি করে গেছেন। ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এরই মধ্যে এসব প্রতিষ্ঠান স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়েও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি আর কোনো রক্তপাত দেখতে চান না। তার প্রত্যাশা, দেশে একটি সুন্দর সমাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে। যে গণতন্ত্রের জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেটি আর হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের অগ্রগতির জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। বেকারত্ব কমাতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও জোর দিতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে। সুন্দর সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার আগমন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় নানা প্রস্তুতি।

দুই দিনের সফরের দ্বিতীয় দিনে সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। ওই কর্মসূচি শেষ করে তার বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

1

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

2

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

3

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

4

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

7

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

8

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

9

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

10

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

11

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

12

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

19

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

20