অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

বরিশালে মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত সম্পন্ন এবং নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের স্বাক্ষর রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত নাদিমা খানকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশ ইতোমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে আসক উল্লেখ করেছে, একজন তরুণ মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা কেবল ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়; এটি মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগের বার্তা বহন করে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

1

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

2

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

3

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

4

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

5

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

8

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

9

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

10

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

11

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

12

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

15

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

16

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

17

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

18

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20