অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড।

আজ হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৭৫ বলে সেঞ্চুরি তুলে নেন হেড। এর মাধ্যমে এক দিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিল সতীর্থ ম্যাট রেনশর দখলে। সিরিজের প্রথম ওয়ানডেতেই জিম্বাবুয়ের বিপক্ষে ৮৬ বলে সেঞ্চুরি করেছিলেন রেনশ।

রেকর্ড গড়া ইনিংসে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১১২ রান করেন হেড। ৮১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এটিই তার প্রথম শতক।

জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করা অষ্টম অস্ট্রেলিয়ান ব্যাটার হলেন হেড। সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন তিনি।

হেডের রেকর্ড সেঞ্চুরির পাশাপাশি কুপার কনোলির ৭৮ ও মিচেল মার্শের ৫৩ রানের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের বড় সংগ্রহ গড়েছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৯ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরাজকতা করলে আইনের কঠোর প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

3

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

4

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

5

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

6

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

7

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

8

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

9

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

10

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

11

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

12

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

13

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

16

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

17

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

18

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

19

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

20