অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

তিনজনের মধ্যে মির্জা ফয়সাল আমিন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক সময়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহকারী নেতারা বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের দপ্তরে ফরম জমা দেবেন।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত আস্থাভাজন।

দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা বুধবারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

1

জাপান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নি

2

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

3

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নামহীন প্রেসক্রিপশন, ওষুধ বিতরণ

4

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

5

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

6

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

7

শিক্ষাকে সাংবিধানিক মৌলিক অধিকার করার দাবি

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

10

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

15

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

16

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

17

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

18

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

19

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে

20