অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারি দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। তাঁদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করে তাঁদের স্থলে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জুলফিকার আলী এবং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

এ ছাড়া সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জব্বারকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগের রাতে ৯ কর্মকর্তাকে প্রত্যাহার ও তাঁদের স্থলে নতুন কর্মকর্তা নিয়োগের ঘটনায় নির্বাচনি দায়িত্ব পালন নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান

1

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত

2

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নি

3

সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

4

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপ

5

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

6

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

7

রাণীশংকৈলে জামিনের পর ফের ইয়াবাসহ বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ

8

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ ন

9

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

10

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

11

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

12

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

13

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

14

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

15

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, রুপা ১ হাজার ৮৮

16

কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ২৭

17

হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা

19

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আইন কি বিরোধী দমনের হাতিয়ার?

20