অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটি ওই মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার পরিচালককে বহিষ্কারের ১৮ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কঠোর শাসক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় পরিবর্তনের সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে বৈঠকটিকে দেখা হচ্ছে।

মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় ব্যাপক দমন-পীড়নের অভিযোগ ওঠে। তার সময়ে সরকার ক্রমেই স্বৈরাচারী হয়ে ওঠে। একই সময়ে তার দুবারের পুনর্নির্বাচনও ব্যাপক জালিয়াতির অভিযোগে প্রত্যাখ্যাত হয়।

ভেনেজুয়েলা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, রড্রিগেজ ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদল ‘মতপ্রকাশের বহুত্ববাদকে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ এবং আরও গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশ সুসংহত করার’ বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের মাধ্যমে ‘শান্তি, কূটনীতি এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা’ হয়েছে।

মাদুরোর পূর্বসূরি বামপন্থী বিপ্লবী নেতা হুগো শ্যাভেজ ২০০৮ সালে হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা অঞ্চলের পরিচালক হোসে মিগেল ভিভাঙ্কোকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করেছিলেন।

শ্যাভেজের শাসনামলে স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর ভেনেজুয়েলায় প্রবেশও সীমিত করা হয়েছিল।

ক্ষমতায় আসার পর রড্রিগেজ বিপুলসংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন। একই সঙ্গে কুখ্যাত এল হেলিকয়েড কারাগার বন্ধের পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মাদুরোর গোয়েন্দা সংস্থাগুলো ওই কারাগারে বন্দিদের নির্যাতন করত।

বৃহস্পতিবার রড্রিগেজ সরকার আরও জানিয়েছে, কয়েক বছর ধরে সেন্সর করা কিছু সংবাদ ওয়েবসাইটে প্রবেশাধিকার পুনর্বহাল করা হয়েছে।

তবে জাতিসংঘের তদন্তকারীরা চলতি সপ্তাহে বলেছেন, মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও দেশটিতে এখনো ‘দমনমূলক ব্যবস্থা’ বহাল রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বেআইনি আটক ও গুমের ঘটনা ঘটছে বলেও তারা উল্লেখ করেছেন।

ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে রড্রিগেজ সরকার দেশ পরিচালনা করছে। একই সঙ্গে ভেনেজুয়েলার খনি, তেল ও বিদ্যুৎ খাত বিদেশি ও বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

1

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

2

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

5

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

6

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

7

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

10

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

11

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

12

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

13

১৭ বছরের জঞ্জাল ৬ মাসে পরিষ্কার সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

14

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

15

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

16

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

17

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

20