অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় প্রশ্ন, ইউএনও বললেন ‘মিসটেক’


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এ ঘটনাকে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমনটি হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোর ঘটনায় সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে। বিষয়টিকে ভুল বলে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। তবে একজন উপজেলা প্রধানের এমন ভুলের পেছনে স্থানীয় সাংবাদিকদের উপেক্ষা করার বিষয় রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তবে ওই সভায় স্থানীয় কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী বলেন, তিনি সভা আয়োজনের বিষয়ে অবগত নন। তিনি উল্লেখ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্দেশনায় জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে না জানিয়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হবে, তা প্রেস ক্লাব আশা করে না বলেও জানান তিনি।

তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেনও সভার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের এক কর্মচারীর কাছ থেকে জানা যায়, প্রস্তুতিমূলক সভায় কোনো গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, ‘এটা মিসটেক হয়ে গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এটা আপনাদের বিষয়, আপনারা যদি মনে করেন, সেটা আপনাদের বিষয়।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

1

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

2

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

3

শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা ট্রাম্পের

4

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

5

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপ

6

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

7

বাংলাদেশের ফুটবলে বড় বিনিয়োগের আশ্বাস ফিফা সভাপতির

8

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

9

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

10

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

11

রাজনীতির পালাবদল হলেও বদলায় না কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ সংস্ক

12

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

13

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

14

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

15

রাজধানীতে সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা, চড়া মাছ-মুরগিও

16

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, বিজয় রাকিন স

17

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আই

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগ চায় স

20