দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়া উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা সাব রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দীন, অফিসের অন্যান্য কর্মচারী, নকলনবীশ, দলিল লেখক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ নম্বর থেকে ২০২২ সালের ২৬৪৯ নম্বর দলিল পর্যন্ত দাবিবিহীন সব মূল দলিল (অছিয়ত ও উইল দলিল ব্যতীত) বিনষ্ট বা ধ্বংস করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এসব দাবিবিহীন মূল দলিলের সংখ্যা ছিল ৩ হাজার ১৫০টি। এর মধ্যে মূল রশিদ জমা দেওয়ার পর ৬৫০টি দলিল ফেরত নেওয়া হয়। বাকি ২ হাজার ৫০০টি দলিল ধ্বংস করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো দলিল দুই বছরের বেশি সময় সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে আইন অনুযায়ী তা ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে গণবিজ্ঞপ্তি জারি করা ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তৈরি হওয়া দাবিবিহীন দলিলগুলো ধ্বংস করা হয়েছে।
মন্তব্য করুন