অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ ধসে চিকিৎসকসহ চারজন আহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এবং দিনাজপুর স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় হাসপাতাল ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং ভবনের জরাজীর্ণ অবস্থা তাদের নজরে আসে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে নির্মিত এই হাসপাতাল ভবনটির বয়স অনেক বেশি হওয়ায় এর বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ভবনের কিছু অংশ মেরামত করলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সময় হঠাৎ ছাদের পলেস্তারা ও সিলিংয়ের একাংশ ভেঙে চিকিৎসক ও রোগীদের ওপর পড়ে। এতে জরুরি বিভাগে দায়িত্ব পালনরত দুই চিকিৎসক এবং চিকিৎসা নিতে আসা দুই রোগী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর থেকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও দায়িত্বে থাকা চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পরিদর্শনকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, মেডিকেল অফিসার সাজেদুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জরাজীর্ণ হাসপাতাল ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

1

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

2

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

3

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

4

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

5

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

6

ঢাকায় আসছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী

7

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

8

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

9

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

10

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

11

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

12

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

13

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

16

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ

17

ফেসবুকে অপপ্রচার-হুমকির প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

18

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

19

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

20