অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় ভোরের বজ্রবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যান চলাচল ধীর হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন অফিসগামী ও শিক্ষার্থীরা।


ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাজধানীতে ভোর সাড়ে ৪টার দিকে বৃষ্টি শুরু হয়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে যায়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের অনেকে ভোগান্তিতে পড়েন।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা, মালিবাগ, রাজারবাগ ও শান্তিনগর এলাকার সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টির পরিমাণ জানা যায়নি।

বৃষ্টির কারণে দিনের শুরুতে রাজধানীর আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হয়ে ওঠে।

রোববার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক র

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

4

লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি মানুষের জন্য: জামায়াত আমির

5

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

6

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

9

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

10

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

11

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

12

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

13

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

14

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

15

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

16

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

17

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

18

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

19

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

20