শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরের মসজিদে এ হামলা হয়। জুমার নামাজের জন্য মুসল্লিরা যখন সেখানে সমবেত হচ্ছিলেন, তখন মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়।
এখন পর্যন্ত হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর একটি আঞ্চলিক সহযোগী এবং পাকিস্তান তালেবান (টিটিপি)—উভয়ই এ অঞ্চলে সক্রিয় রয়েছে। তারা নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেছেন, বিস্ফোরণটি ছিল একটি আত্মঘাতী হামলা। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ চত্বরে প্রবেশের চেষ্টা করলে কর্মকর্তাদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়।
ডিডিপিএ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ড. তাহির শাহ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এক জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, আহতদের বেশিরভাগই ছিলেন মুসল্লি।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন