অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, মাদক-চোরাচালান ও মানবপাচার প্রতিরোধসহ সমুদ্রসীমায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান। একইসঙ্গে মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষায় কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে কোস্টগার্ডকে সজাগ থাকারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন পেট্রোল বোট ও আধুনিক উদ্ধার হেলিকপ্টার সংগ্রহ এবং এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়েও তিনি বিস্তারিত জানান।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্টগার্ডের মহাপরিচালক। জবাবে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়নে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

3

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

4

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

5

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

6

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

7

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

12

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

13

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

14

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

15

অরাজকতা করলে আইনের কঠোর প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

20