অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি মানুষের জন্য: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আল্লাহর কসম, আমাদের একটি দাবিও দল বা জোটের জন্য নয়। প্রতিটি দাবি আঠারো কোটি জনগণের জন্য। প্রতিটি মানুষ জুলুমের শিকার। তাদের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা লংমার্চে নামতাম না। দেশে চাঁদাবাজি বন্ধ হলে আমরা লংমার্চে নামতাম না। দেশ থেকে দুর্নীতি বিদায় নিলে আমরা লংমার্চ করতাম না।

তিনি বলেন, “আমার মা-বোনেরা চুলা জ্বালানোর জন্য যদি গ্যাস পেতো, তাহলে আমরা লংমার্চ করতাম না। ঘরে ঘরে যদি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন হতো, তাহলেও আমরা লংমার্চ করতাম না। আমার কৃষক ভাইয়েরা যদি ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার পেতেন, তাহলে আমরা লংমার্চ করতাম না। যদি মানুষ ঘরে-বাইরে নিরাপত্তা পেতো, আমরা লংমার্চ করতাম না।”

তিনি আরও বলেন, জনগণ এসব জুলুম আর সহ্য করতে পারছে না। তাদের পক্ষে এসব দাবি আদায়ের জন্যই আমাদের লংমার্চ। সরকার আট দাবি না মানলে কাল নয় দফা, এরপর যুক্ত হতে পারে দশ দফা। আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত সব দফা এক দফায় পরিণত হবে।

সেই এক দফা দাবি আদায়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভবুদ্ধির উদয় হোক। অন্যায় যে করে, আর অন্যায় যে সহে—দুইয়ে সমান অপরাধী।”

দাবি আদায় না হলে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে উল্লেখ করে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা রাজি আছেন? আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা তো যাবেনই। সারাদেশের মুক্তিকামী মানুষদের নিয়ে নারী-পুরুষ সকলে ঢাকায় আসবেন। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।”

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাও. নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

1

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

2

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

3

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

4

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

5

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

6

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

7

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

8

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

9

স্বনির্ভর শিল্পখাতের অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

10

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

11

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

12

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

13

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

14

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

15

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

19

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

20