অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে আগুনে পুড়ে যাওয়া একটি ফেরির ধ্বংসাবশেষ থেকে আরও ৪১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে ভয়াবহ ওই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

গত বুধবার রাজধানী ম্যানিলা থেকে পর্যটনকেন্দ্র কোরনের উদ্দেশে যাত্রা করা এমভি জুন অ্যাস্টার ফেরিটি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে আগুন ধরে যায়। ওই সময় ফেরিটিতে ১৩০ জনের বেশি মানুষ ছিলেন।

শনিবার কোস্ট গার্ড জানায়, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৪৩ জনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন।

বিষাক্ত ধোঁয়া ও প্রচণ্ড তাপের কারণে ফেরিটির ভেতরে মরদেহ উদ্ধারে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। এ কারণে শুক্রবারের আগে তারা ফেরিতে প্রবেশ করতে পারেননি।

ফিলিপাইন কোস্ট গার্ডের কর্মকর্তা জেরোনিমো তুভিলা বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা এবং আগুন লাগার প্রকৃত কারণ বের করাই বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার।

কোরনের পর্যটন কর্মকর্তা ক্রিস্টিন অ্যাবলানা জানান, ব্যক্তিগত সামগ্রী ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্বজনদের মরদেহ শনাক্ত করতে সহায়তা চাওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘কেউ যদি নিশ্চিত করতে পারেন যে এই ছবি বা এসব জিনিসপত্র তার স্বজনের, তাহলে তাকে ডিএনএ নমুনা দিতে বলা হবে।’

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবায়াব জানান, ফেরিটির একটি কার্গো হোল্ড থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রথমে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। এরপর ধোঁয়া দেখা যায় এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যারা ফেরি থেকে বের হতে সক্ষম হয়েছিলেন, তাদের অনেকেরই লাইফজ্যাকেট পরার সুযোগ হয়নি।

উদ্ধারকারী একটি নৌকায় তুলে নিরাপদ স্থানে নেওয়া এক ব্যক্তি বিবিসিকে জানান, আগুন লাগার পর ফেরির ভেতর থেকে আতঙ্কিত মানুষের চিৎকার শুনতে পেয়েছিলেন তিনি। বের হওয়ার চেষ্টা করার সময় আতঙ্কিত মানুষের চাপে তিনি পদদলিতও হন।

২০০২ সালে নির্মিত ফেরিটির বৈধ নিরাপত্তা সনদ ছিল এবং গত মার্চে এটি একটি পরিদর্শনেও উত্তীর্ণ হয়েছিল। তবে তদন্তকারীরা যাত্রী তালিকায় কোনো অসঙ্গতি ছিল কি না, কার্গো যথাযথভাবে বোঝাই করা হয়েছিল কি না এবং জরুরি পরিস্থিতিতে ক্রু সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখছেন বলে জানিয়েছে পালাওয়ান ডেইলি।

ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন। ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আতিয়েনজা ইন্টারআইল্যান্ড ফেরিজ জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

তথ্যসূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

1

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

2

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

3

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

4

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

5

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

6

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

9

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

10

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

13

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

14

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

15

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

16

স্বনির্ভর শিল্পখাতের অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

17

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

18

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20