অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি আবাসিক হল। এতে তীব্র গরম, পানি সংকট, পড়াশোনা ও ঘুমের ব্যাঘাতসহ দৈনন্দিন কাজে নানা ভোগান্তিতে পড়েছেন হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার কথা থাকলেও সেদিন সংযোগ স্বাভাবিক ছিল। পরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। যা শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর প্রায় ৩টায় স্বাভাবিক হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলগুলোর মধ্যে রয়েছে মেয়েদের খালেদা জিয়া হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং ছেলেদের শাহ আজিজুর রহমান হল।

জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত এক নোটিশে ক্যাম্পাসের ৪ নম্বর সাবস্টেশনে (জুলাই-৩৬ হলের সামনে) বৈদ্যুতিক এইচটি ক্যাবলে ত্রুটির কথা জানানো হয়। ত্রুটি নিরসনে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা ছিল। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বিকেল ৫টার মধ্যে সরবরাহ স্বাভাবিক করার কথাও উল্লেখ ছিল।

তবে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ না রেখে শুক্রবার সকাল থেকে তিনটি হলে সংযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেল ৫টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও রাত পেরিয়ে শনিবার বেলা ৩ টায় তা স্বাভাবিক হয়। 

শিক্ষার্থীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হলেও তা পর্যাপ্ত ছিল না। নির্ধারিত জায়গার বাইরে সংযোগ না থাকা এবং ভোল্টেজ কম থাকায় জেনারেটরের বিদ্যুৎ থেকে প্রয়োজনীয় সুবিধা পাওয়া যায়নি। বিদ্যুৎ না থাকায় হলগুলোর পানির পাম্পও স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। ফলে খাবার পানি, গোসলসহ প্রয়োজনীয় কাজে সংকট তৈরি হয়েছে। আগে থেকে প্রস্তুতি না থাকায় অনেক শিক্ষার্থীর মোবাইল ফোন ও ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে, এতে অনলাইন কার্যক্রম ও পড়াশোনায় বিঘ্ন ঘটছে।

উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হলে অবস্থানরত শিক্ষার্থী ফারহানা ইবাদ বলেন, "আগের দিন নোটিশ দিয়ে পরের দিন বাস্তবায়ন এবং অপ্রত্যাশিতভাবে প্রায় দেড় দিন বিদ্যুৎ না থাকা আবাসিক হলের জন্য কোনোভাবেই কাম্য নয়। পানির সমস্যা না হলেও হলের ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার না থাকায় অনেক শিক্ষার্থীকেই অভুক্ত থাকতে হয়। যাদের পরীক্ষা চলছে তাদেরকে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে। হলে পর্যাপ্ত জেনারেটর সুবিধা নেই। শুধু করিডোর ও নতুন ব্লকে জেনারেটরের কিছুটা আলো থাকলেও পুরাতন ভবনগুলোতে সেই সুবিধাও ছিল না।

শাহ আজিজুর রহমান হলে অবস্থানরত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, 'বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না বলে নোটিশ দেওয়ায় ছাত্র-ছাত্রীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সেদিন বিদ্যুৎ থাকলেও শুক্রবারে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সারাদিন বিদ্যুৎ ছিল না। ফলে জেনারেটর নির্ভর হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, যা দিয়ে ঠিকমতো কাজও চলছে না। সামনে যাদের পরীক্ষা কিংবা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন, বিদ্যুৎ না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখন পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ২৭ ঘণ্টা ধরে হলে বিদ্যুৎ নেই, এটা কোনোভাবেই স্বাভাবিক বিষয় হতে পারে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক বলেন, ‘সাবস্টেশনের সংস্কারকাজ করতে গিয়ে লাইনে কিছুটা সমস্যা হয়েছে। শুক্রবার রাতে তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় জেনারেটরের লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেখানেও হলসহ বিভিন্ন জায়গায় লাইনে ফল্ট দেখা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ট্রান্সমিটারে সমস্যা থাকার কথা থাকলেও সেটি ঠিক আছে। মূলত ক্যাবলের সংযোগে ত্রুটি রয়েছে। ক্যাবলের সংযোগ খুলে ফেলায় বর্তমানে জেনারেটরের মাধ্যমেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পল্লী বিদ্যুতের লোকজনকে ডাকা হয়েছে, আমরাও তাদের সঙ্গে কাজ করছি। প্রত্যেকটি লাইন ও সংযোগ পরীক্ষা করে সমস্যাটি ঠিক কোথায় হয়েছে তা শনাক্ত করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

3

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

4

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

5

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

6

গণতন্ত্রে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা জরুরি : আইনমন্ত্রী

7

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

8

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

11

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

12

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

13

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেড

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান, তেঁতুলিয়ায় নতুন বিতর্ক

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

18

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20