অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যস্ত দিনের শেষেও শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রী

রাষ্ট্র পরিচালনার ব্যস্ত সময়সূচির মধ্যেও কোমলমতি শিক্ষার্থীদের জন্য সময় বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একের পর এক সরকারি কর্মসূচি, সংসদ অধিবেশন এবং দীর্ঘ মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নেওয়ার পরও দিনের শেষ প্রহরে তিনি জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলা থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে অনুষ্ঠিত এই সাক্ষাতে সরকারপ্রধানকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভরে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে সাক্ষাৎ করার সুযোগ তাদের কাছে ছিল কল্পনারও বাইরে। তারা এই মুহূর্তকে জীবনের অন্যতম স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতির খোঁজখবর নেন। তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আগামী দিনের দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।

জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এলডি হল, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত স্থাপত্য, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। পাশাপাশি তারা চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নেন। পরে সংসদে ওয়াকফ বিষয়ক প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, দীর্ঘ সংসদ অধিবেশন, বেসামরিক বিমান ও পর্যটন খাত-সংশ্লিষ্ট বৈঠক এবং শেষে দীর্ঘ মন্ত্রিপরিষদ বৈঠকে অংশগ্রহণ করেন।

দিনজুড়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ব্যস্ততা শেষে শিক্ষার্থীদের জন্য সময় বরাদ্দের মাধ্যমে প্রধানমন্ত্রী আবারও তুলে ধরেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাও তাঁর অন্যতম অগ্রাধিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

1

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

9

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

13

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

14

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

15

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

16

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

17

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

18

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

19

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

20