অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩৩ জনকে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


প্রশিক্ষণ শেষে রোববার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩৩ প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৩ আগস্ট এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। রোববার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।

তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং ভালো ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ হিসেবে বিজিবিকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে বাহিনীটি বদ্ধপরিকর। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি মানবিক ভূমিকা পালন করছে। এর অংশ হিসেবে নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ দেওয়াসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি স্বাবলম্বী হতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, প্রশিক্ষক, বিজিবির সদস্য, শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

1

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

2

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

3

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

6

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

7

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

8

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

9

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

10

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

11

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

14

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

15

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

16

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

17

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

18

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

19

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

20