অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপান সাগর অভিমুখে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া রোববার দেশটির পূর্ব উপকূলের ওয়ানসান এলাকা থেকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।


উত্তর কোরিয়া রোববার পূর্ব উপকূল থেকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়ার ওয়ানসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়।

সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময় করছে।

এর আগে আট দিন আগে উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। পরে পিয়ংইয়ং সেগুলোকে যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ হিসেবে বর্ণনা করে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। ওই প্রস্তাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছিল।

এদিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষেপণাস্ত্রটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক’ হিসেবে উল্লেখ করা হয়।

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে পতিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

1

গণতন্ত্রে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা জরুরি : আইনমন্ত্রী

2

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

3

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্র

6

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

7

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

8

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

9

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

10

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

11

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

12

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

13

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

14

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

15

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

18

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

19

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

20