অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে বিশেষ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, লংমার্চে ‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’—এ ধরনের মুখরোচক স্লোগান দেওয়া হচ্ছে। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এ ধরনের স্লোগান মানায় না।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমির সাহেব সংসদে বলেছেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সমস্যা একদিনের নয়, এটি বহুদিনের পুরোনো সমস্যা। এ সমস্যা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাধান করতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে আবার বাইরে লংমার্চ কেন?

মন্ত্রী বলেন, আপনারা (বিরোধীদল) বলছেন, দেশটাকে নতুন করে গড়ে তুলবেন। কিন্তু এটি একার পক্ষে, শুধু বিরোধীদলের পক্ষে সম্ভব নয়। সরকারিদল ও বিরোধীদল সবাইকে মিলেই দেশটাকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাহলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

1

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

2

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

3

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

4

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

5

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

6

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

7

ফেসবুকে অপপ্রচার-হুমকির প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

8

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

9

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

12

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

13

রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

14

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

15

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

16

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

17

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

20