অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের তিস্তা ও আত্রাই অববাহিকার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট স্টেশন এবং কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি স্টেশনে পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর ছাতক ও ডেরাই এবং কুশিয়ারা নদীর শেওলা ও অমলশিদ স্টেশনে পানি সতর্কসীমায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানির স্তরও আগামী কয়েকদিন স্থিতিশীল থেকে ক্রমান্বয়ে কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতলে পরিবর্তনের প্রবণতা দেখা যাচ্ছে। পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর কিছু অংশ সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলে তিস্তা নদী ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর স্টেশনে এবং দুধকুমার নদী পাটেশ্বরী স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে আত্রাই নদী নওগাঁর আত্রাই ও নাটোরের সিংরা স্টেশনে সতর্কসীমায় রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীটির কিছু অংশ বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নওগাঁ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ছোট যমুনা নদীসংলগ্ন নওগাঁ এবং আঘ্রাই নদীসংলগ্ন নাটোর ও সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চল আগামী ২৪ ঘণ্টায় সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

1

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

2

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

3

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

4

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

5

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

8

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

10

পলিথিনের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দে

11

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

12

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

13

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

16

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

17

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

18

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

19

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

20