অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

ফ্যাসিবাদী সময়ে বিরোধী মত প্রকাশের পরিসর সংকুচিত থাকলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কিছুটা আশ্রয়ের জায়গা হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতেও অংশ নেন রিজভী।

রিজভী বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে নানা সময়ে যখন কোনো আশ্রয় ছিল না, তখন আমরা মনে করতাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের একটি আশ্রয়ের জায়গা।’

তিনি বলেন, ফ্যাসিবাদী সময়ে বিরোধী মতের মানুষ কোথায় দাঁড়াবেন, কোথায় কথা বলবেন—সেই জায়গা ছিল না। ‘সেটা কিছুটা ছিল এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।’

নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জুলাই আন্দোলনের ১৯ জুলাই প্রেস ক্লাবের ভেতর থেকে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। প্রেস ক্লাবের তৎকালীন কর্তৃপক্ষের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে এর সত্যতা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।

গত ১৭ বছরের গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে অনেক টেলিভিশন ও পত্রিকা থাকলেও মতপ্রকাশের সুযোগ ছিল সীমিত। এর বাইরে যারা কথা বলার চেষ্টা করেছেন, তাদের ভয়, গুম কিংবা কারাগারের শিকার হতে হয়েছে।

রিজভী বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকেরা নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন। সংবাদপত্র ও গণমাধ্যমের কাজ হলো যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করা। সত্য প্রকাশ করতে গিয়ে জীবনের ঝুঁকি এলেও সাংবাদিকদের সেই ঝুঁকি নিতে হয়।

গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলে সমাজে সন্ত্রাস ও দুর্নীতি কমবে এবং সমাজ আরও পরিচ্ছন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

1

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

4

অরাজকতা করলে আইনের কঠোর প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

5

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

6

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

14

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

15

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

16

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

17

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

18

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

19

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

20