অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ের শূন্য পদগুলো পূরণের মাধ্যমে সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের বিষয়টিও রয়েছে।

রুহুল কবির রিজভী জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকা শহরের পাশাপাশি সারা দেশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এসব প্রচারপত্র তৈরি করা হয়েছে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে ডাস্টবিন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

সাংগঠনিক পুনর্গঠনেও গুরুত্ব

সাংগঠনিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকের মৃত্যু ও বহিষ্কারের কারণে পদ শূন্য হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে তা পূরণের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উপনির্বাচনে দলীয় মনোনয়নের তফসিল ঘোষণা

দলের সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রক্রিয়ার তফসিল ঘোষণা করা হয়েছে।

রুহুল কবির রিজভী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ফরম জমা দিতে হবে।

এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড তথা জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

1

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

2

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

3

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

4

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

5

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

6

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

7

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

8

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

9

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

10

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

11

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

15

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

16

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

19

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

20