মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এ আলোচনা সভায় বিএনপির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন তিনি।
জাতীয় সংসদের হুইপ বলেন, বিএনপির ওপর যখনই নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন চালানো হয়েছে, তখনই দলটি আরও জনপ্রিয় ও শক্তিশালী হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরও বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বিভিন্ন সময়ে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। তবে এসবের পরও দলটি টিকে আছে এবং জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির অনেক নেতা দল ছেড়ে চলে গেলেও বেগম খালেদা জিয়া রাজপথে থেকে আন্দোলন অব্যাহত রেখেছিলেন।
তিনি আরও বলেন, জেল, জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েই বিএনপিকে সুসংগঠিত করা হয়েছিল। ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে এরশাদ সরকারের পতন ঘটানো হয়।
মন্তব্য করুন