অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি, পদদলিত করলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি টাঙানোকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই ডাকসুর প্রবেশপথের ফ্লোরে মোহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

ডাকসু সংগ্রহশালা নতুন করে ‘সংস্কার’ করার পর সেখান থেকে একাধিক স্মৃতিবিজড়িত ও ঐতিহাসিক উপাদান সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। বিভিন্ন ছবি ও স্মারক সরানোর ক্ষেত্রেও কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডাকসুর ভেতরে প্রবেশ করে মোহাম্মদ আলী জিন্নাহ ও আবদুল মালেকের ছবি ছিঁড়ে ফেলেন।

এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা ডাকসুর ভেতরে গিয়ে সংগ্রহশালা পরিদর্শন করেন এবং সেখানে অনিয়মের অভিযোগ তোলেন।

এদিকে মঙ্গলবার জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক ডাকসু সংগ্রহশালা পরিদর্শন করে। পরিদর্শন শেষে দেওয়া ব্রিফিংয়ে ডাকসুর ভেতরে ‘মব’ করে ভাঙচুরের অভিযোগ তোলেন সংগঠনটির সদস্যরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

অন্যদিকে, সংগ্রহশালায় এমন ছবি রাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ কাজের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ছাত্র ফেডারেশন। তারা বলেছে, ডাকসুর সংগ্রহশালায় ইতিহাসের বিকৃতি ঘটেছে। সংবাদ সম্মেলন থেকে ডাকসুর স্মারক পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতু

1

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

2

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

3

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

4

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

5

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

6

মানবতার নীরব দূত ইতালীয় মিশনারিরা

7

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

8

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

9

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

10

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

11

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

12

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

13

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

14

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

17

টেক্সটাইল শিক্ষার মান ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

18

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

19

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

20