অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপের ফাইনালে খেলার লক্ষ্য থাকলেও আপাতত শিরোপার চিন্তা দূরে রেখে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ নিয়েই মনোযোগ দিচ্ছে মালয়েশিয়া। অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হো বলেছেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইতিবাচক ফল দিয়ে শুরু করাই এখন তাদের প্রধান লক্ষ্য।


ফিফা আসিয়ান কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম)। তবে দলের অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হো এখনই ফাইনালের হিসাব-নিকাশে যেতে চান না। তাঁর সব মনোযোগ আপাতত বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ ঘিরে।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তান চেং হো বলেন, যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন হয়ে থাকে। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতেই তারা পুরোপুরি মনোযোগ দিচ্ছেন।

এফএএমের নতুন সভাপতি দাতুক আব গনি হাসান মালয়েশিয়াকে ফাইনালে দেখতে চান। তবে সভাপতির এই প্রত্যাশাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না তান চেং হো। বরং এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।

মালয়েশিয়ার কোচ বলেন, সভাপতির লক্ষ্য তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। ফুটবলাররা প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন। প্রতিটি ম্যাচ ও পয়েন্ট গুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে ইতিবাচক ফল দিয়ে আসর শুরু করাই এখন সবচেয়ে জরুরি।

প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও বাংলাদেশ ম্যাচের আগে মালয়েশিয়া শিবিরে স্বস্তি রয়েছে। দলের ২৩ জন ফুটবলারই পুরোপুরি ফিট আছেন। যদিও স্কোয়াড ঘোষণার পর শেষ মুহূর্তে তিনজন খেলোয়াড় পরিবর্তন করতে হয়েছে।

এ বিষয়ে তান চেং হো বলেন, গত কয়েক দিনে দুর্ভাগ্যজনকভাবে তিনজন খেলোয়াড়কে পরিবর্তন করতে হলেও এখন স্কোয়াডের সবাই প্রস্তুত। সবাইকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের তিন দিন পর একই স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে মালয়েশিয়া। এরপর ১ অক্টোবর বান্দুংয়ের সিয়ালাক হারুপাত স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা।

আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে ৮ চালানে শুল্ক ফাঁকির চেষ্টা, কোটি টাকার অন

1

লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি মানুষের জন্য: জামায়াত আমির

2

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

3

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

4

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

5

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

6

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

7

জাতিসংঘে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন

8

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নি

9

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

10

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

11

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আইন কি বিরোধী দমনের হাতিয়ার?

14

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা

19

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

20