রাজধানীতে ‘ঢাকা বাঁচাও’-এর সাংগঠনিক বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার (২ নভেম্বর)। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
‘ঢাকা বাঁচাও’-এর সাংগঠনিক বিষয়ে আগামীকাল সোমবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি কভারেজের জন্য বিভিন্ন গণমাধ্যমের কাছে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সংগঠক মোঃ তানভীর আজাদ।
এক বার্তায় তিনি সংবাদ সংগ্রহ ও প্রচারের স্বার্থে সংশ্লিষ্ট গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
বার্তা প্রেরক মোঃ তানভীর আজাদ, সংগঠক, ‘ঢাকা বাঁচাও’।
মন্তব্য করুন