অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপিকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা এক দফার আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি রাজপথ কাউকে ইজারা দেয়নি।

তিনি বলেন, জনগণের অধিকার রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে বিএনপি আবারও রাজপথে নামবে এবং জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়ায় কংশ নদীর ভাঙন রোধে তীর রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধন উপলক্ষে গ্রামবাসীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সরকার যখন জনকল্যাণে নিয়োজিত, তখন দুঃখজনক হলেও সত্য যে বিরোধী দল সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তারা ছয় মাস বয়সী নির্বাচিত সরকারকে এক দফার হুমকি দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে।

চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জ্বালানি সমস্যা আরও তীব্র করার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন প্রিন্স।

তিনি বলেন, লংমার্চ কর্মসূচিতে এক দফার হুমকি ও উসকানিমূলক স্লোগান রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

প্রিন্স বলেন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় মাসের সরকার যখন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠনে কাজ করছে, তখন ডিসেম্বরে সরকার পতনের হুমকি ষড়যন্ত্র ও দূরভিসন্ধির বহিঃপ্রকাশ। ছয় মাস বয়সী সরকারকে ছয় দফা এবং এক বছরের মাথায় এক দফার আন্দোলনের হুমকিদাতাদের জেনে রাখা ভালো, বিএনপি রাজপথ কাউকে ইজারা দেয়নি।

তিনি আরও বলেন, রাজপথ বিএনপির অচেনা নয়। বিএনপিকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা এক দফার আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি ভেসে আসা কোনো দল নয়; বিএনপি এ দেশের জনগণের দল। জনগণের অধিকার রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে বিএনপি আবারও রাজপথে নামবে এবং জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, কংশ নদীর ভাঙনে শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নদীভাঙনের কারণে রাস্তা, বসতভিটা, ফসলি জমি এবং মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছিল।

স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলে জানান প্রিন্স। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড শাকুয়াই এলাকায় নদীর তীর রক্ষায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রিন্স আরও বলেন, জনগণের সমস্যা সমাধানই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তারা শুধু ক্ষমতার কথা বলেন না, মানুষের কথা বলেন; শুধু স্লোগান দেন না, মানুষের সমস্যা সমাধানে কাজ করেন। কংশ নদীর ভাঙন রোধের এই উদ্যোগ তারই প্রমাণ।

তিনি জানান, শাকুয়াই ইউনিয়নে রাস্তা, ব্রিজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্লিনিকসহ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ঘোনাপাড়ায় কংশ নদীর পাড়ে শাকুয়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার ও বিএনপি নেতা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন, সায়েদুল ইসলাম, মোতালেব হোসেন, উপজেলা যুবদল নেতা আবু নাসের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমআর আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

1

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

2

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

5

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

6

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

7

দেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

8

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

9

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

10

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

11

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

12

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

13

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

14

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

15

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

16

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

17

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

18

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

19

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

20