অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইরানের

মার্কিন প্রতিরক্ষা সচিবের হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের কোনো সম্পদে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোতে পাল্টা আঘাত হানা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বিষয়টি খুবই সহজ। ইরানের তেল ও গ্যাস উৎপাদন ব্যবস্থা বিস্তৃত, সহজে পৌঁছানো যায় এবং তুলনামূলকভাবে অরক্ষিত। একইভাবে সংশ্লিষ্ট জলসীমা ও স্থাপনাগুলোর আশপাশে থাকা মার্কিন তেল-গ্যাস কোম্পানিগুলোও অরক্ষিত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের সম্পদে হামলা হলে তারাও পাল্টা আঘাত করবেন। এ ধরনের পদক্ষেপের নজির এরই মধ্যে তারা দেখিয়েছেন বলেও দাবি করেন তিনি। ইরানের স্পিকার মার্কিন বাহিনীর অকার্যকর হয়ে পড়া ঘাঁটিগুলোর দিকে ইঙ্গিত করে সেগুলো পরিদর্শনের কথাও বলেন।

এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেন, ইরানের তেল ট্যাংকার বহর সম্পূর্ণ প্রতিরক্ষাহীন এবং দেশটির কোনো কার্যকর নৌ বা বিমান বাহিনী নেই। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের তেল ট্যাংকারগুলো ধ্বংস করে দেবে।

সূত্র: ইরনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

2

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

3

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

4

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

5

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

6

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

7

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

8

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

11

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় বাড়ানোর উদ্যো

12

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

13

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

14

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

15

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

16

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

17

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

20