অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা শেষে প্রধানমন্ত্রী ধর্মসভা মন্দিরে যান।

প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন সরকারপ্রধান। সভা শেষে মন্দির চত্বরে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ স্থানীয় নেতারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

1

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

2

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্

3

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

4

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

5

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

6

সব আমলের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

7

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

8

ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

11

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

12

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

13

মানবতার নীরব দূত ইতালীয় মিশনারিরা

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন, যোগাযোগে নতুন সম্ভাবনা

16

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

17

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

18

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

19

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

20