অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন—ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন—দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী—বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম—হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক—ডাব।

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি অনুসরণ, প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থী ও তাদের প্রতিনিধিদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

জেলা নির্বাচন অফিস আয়োজিত সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, পাঁচ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

1

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

2

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

3

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় বাংলা

4

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

5

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

6

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

7

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

8

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

9

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

10

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

11

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

12

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে

13

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

14

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

15

নির্বাচন বিতর্কিত করতে জামায়াত অপপ্রচার চালাচ্ছে: রিজভী

16

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

17

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

18

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

19

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

20