অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বাইরাকতার এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতার সম্ভাবনা এবং বাস্তবভিত্তিক যৌথ উদ্যোগ নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষ থেকে তুরস্কের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত আমানুল হক। তুরস্কের মন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং চলতি বছরের শেষ নাগাদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে তুরস্কের জ্বালানিমন্ত্রী পরবর্তী সুযোগে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার কাঠামো তৈরির লক্ষ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের খসড়াও হস্তান্তর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

বৈঠকে সৌর জ্বালানি, খনিজ সম্পদের অনুসন্ধান ও উন্নয়ন, এলএনজি পরিবহন ও সংশ্লিষ্ট অবকাঠামো এবং বাংলাদেশের অফশোর স্থাপনা থেকে মূল ভূখণ্ডে পাইপলাইন সংযোগ স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. শাহানুর আলম এবং কমার্শিয়াল কাউন্সেলর আকরাম হোসাইন।

তুরস্কের পক্ষে দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয় ও সহযোগিতা বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীর উপদেষ্টা হামিত কান বাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার নতুন সুযোগ তৈরির আগ্রহের প্রতিফলন হিসেবে বৈঠকটিকে দেখছে বাংলাদেশ দূতাবাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

1

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

2

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

3

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

4

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

5

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

6

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

7

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

8

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

9

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

10

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

11

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

15

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

16

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

17

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

18

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

19

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

20