ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় লেগে রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের আর্চাররা।ফাইনালের প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পরের তিন সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে জয় নিশ্চিত করে দলটি। দ্বিতীয় সেটে বাংলাদেশ ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট অর্জন করে।
চার সেটের লড়াই শেষে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।
এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ঝুলিতে যুক্ত হলো আরেকটি স্বর্ণপদক।
মন্তব্য করুন