অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ ঘটনাকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন বিরোধী দলের নেতারা।

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী দলের নেতারা দাবি করেন, এসব বিলের মাধ্যমে জনগণের মানবাধিকার হরণ করা হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদ থেকে বের হওয়ার সময় তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।

পরে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য দিতে চাইলেও স্পিকার তাকে সেই সুযোগ দেননি। বরং বিষয়টি নিয়ে তিনি মশকরা করেছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

স্পিকারের এমন পক্ষপাতমূলক আচরণকে চরম হতাশাজনক আখ্যা দেন তিনি।

চিফ হুইপের অভিযোগ, বিরোধী দলের মতামতের কোনো তোয়াক্কা না করে সরকার তড়িঘড়ি করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে।

তিনি আরও দাবি করেন, এসব বিলে স্বাধীনভাবে তদন্ত করার ন্যূনতম সুযোগও রাখা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

1

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

2

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

3

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

6

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

7

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

8

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

9

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

10

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল

11

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

12

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

15

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

16

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

17

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

18

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20