অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়ায় দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ সরকার বারবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বললেও ভারত তাকে হস্তান্তর করছে না।

একই সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

শেখ হাসিনা ও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘আমরা ভারতকে বন্ধু দেশ বলি। কিন্তু কেমন বন্ধু, যখন বাংলাদেশে এত বড় ঘটনা ঘটার পরও আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন? বাংলাদেশ সরকার বারবার তাকে হস্তান্তরের কথা বলেছে। অথচ তাকে ফেরত দেওয়া হচ্ছে না।’

শেখ হাসিনার সরকারের সময় নিহত ব্যক্তিদের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ১ হাজার ৪০০ শিশু, তরুণ, কিশোর, ছাত্র-জনতা ও শ্রমিক নিহত হয়েছে। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে আইনের মুখোমুখি করার প্রয়োজন রয়েছে।

ভারতে বাংলাদেশবিরোধী তৎপরতার অভিযোগ তুলে রিজভী বলেন, অনেক শীর্ষ সন্ত্রাসী ও ঘাতক সেখানে আশ্রয় নিয়েছে। যারা দেশের স্বার্থে কথা বলবে, দেশের স্বার্থে কথা উচ্চারণ করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে—এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

1

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

2

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

3

ব্যস্ত দিনের শেষেও শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রী

4

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

5

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

6

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

7

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

8

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

9

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

10

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

11

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

12

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

13

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

14

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

15

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

16

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

17

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

18

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

19

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

20