বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত। সঞ্চালনা করেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চক্রবর্তী।
কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, সদস্য জয়ন্ত মিশ্র এবং সমাজ কল্যাণ সম্পাদক ধীমান দাস।
কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা বাদলু বর্মন ও বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্রনাথ মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, কাউন্সিলে বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
পরে কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি এবং আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন