অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তার সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অথবা যেকোনো কারণে পদটি শূন্য হলে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে একই বছরের ২৪ এপ্রিল তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বর্তমানে তিনি প্রায় তিন বছর তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন। তার পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিল মাসে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনকারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবিও উঠেছিল। তবে পরবর্তী সময়ে অনুষ্ঠিত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেও রাষ্ট্রপতির পদে কোনো পরিবর্তন আসেনি।

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৯ মে তিনি লন্ডনে যান এবং চিকিৎসা শেষে ১৮ মে দেশে ফেরেন। লন্ডনে অবস্থানকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপ হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জুলাই) তার পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

1

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

6

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

7

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

10

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

13

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

14

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

19

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

20