অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

মোস্তফা আলমের আজ (২৮ জুলাই) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। একই সঙ্গে তিনি পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের পিতা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে মোস্তফা আলম পীরগঞ্জে সুপরিচিত ছিলেন। তিনি পীরগঞ্জ বণিক সমিতির সম্পাদক, পীরগঞ্জ উপজেলা (থানা) কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের একমাত্র সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য এবং পীরগঞ্জ উপজেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ভেলাতৈড় ভদ্রপাড়া মতিউর রহমান মেমোরিয়াল ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, পীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য, হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য এবং পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ছিলেন।

শিক্ষা বিস্তারেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে বণিক সরকারি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সময় সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৮৯ সালে বিদ্যালয়টি সরকারিকরণের সময় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে স্বাক্ষর প্রদান করেন।

পীরগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেসরকারি থেকে সরকারি পর্যায়ে কলেজটি হস্তান্তরের সময় গভর্নিং বডির সদস্য হিসেবে স্বাক্ষর প্রদান করেন। পাশাপাশি ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও উন্নয়নে সক্রিয় থেকে ২০০০ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরে সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

এ ছাড়া পীরগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি কলেজটির গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও তিনি অবদান রেখে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

1

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

2

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

3

এশিয়ান গেমসে আবাসন নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

4

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

5

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

6

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

7

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

8

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

9

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

10

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

11

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

12

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

13

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

14

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

15

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

16

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

17

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

18

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

19

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

20