অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩ নভেম্বর শুরু হতে পারে। এক সপ্তাহ ফরম পূরণের পর আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩ নভেম্বর শুরু হতে পারে। ফরম পূরণ চলতে পারে ৭ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ২ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর প্রকাশিত হতে পারে।

ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদে হামলার অভিযোগ, সংবাদ সম্মেল

1

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

2

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

3

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

4

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

5

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

চট্টগ্রাম বন্দরে ৮ চালানে শুল্ক ফাঁকির চেষ্টা, কোটি টাকার অন

8

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

9

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

14

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

15

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

16

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা গুরুত্ব প

17

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

18

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

19

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

20