অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। সংক্ষিপ্ত সফরে জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠক এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এবার সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গীদের সংখ্যাও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। পরে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়। বর্তমান সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন রাতে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী।

সফরকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন অগ্রাধিকার, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক সম্ভাবনা ও রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশ একটি বিশেষ আয়োজন করবে। সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কথা জানিয়েছে সরকার।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এর সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতু

1

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

4

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

5

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

6

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

9

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

10

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

কিউ-ক্যাশে ডিজিটাল লেনদেন ব্যাহত, দ্রুত সেবা চালুর নির্দেশ

13

রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন

14

বিজয় রাকিন সিটিতে অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির অভিযোগ, জাতীয় প্রে

15

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

18

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

19

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

20