অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে ১০ বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের ভোটের লড়াই

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। ক্রিকেট ও ফুটবলের এই আসরকে ঘিরে মাঠের খেলা শুরুর আগেই ১০টি বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ভোটের প্রতিযোগিতা। দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে চালু করা হয়েছে ‘ফ্যান কাপ ভোটিং’।


ক্রিকেট ও ফুটবলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে মাঠে গড়াতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে সমর্থকদের ভোটের লড়াই শুরু হয়েছে।

টুর্নামেন্টে দর্শক ও সমর্থকদের অংশগ্রহণ বাড়াতে চালু করা হয়েছে ‘ফ্যান কাপ ভোটিং’ ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানকে ভোট দিতে পারবেন।

ভোট দিতে টুর্নামেন্টের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ঠিকানার মাধ্যমে পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। একটি ই-মেইল ঠিকানা থেকে একবারই ভোট দেওয়া যাবে। এ ক্ষেত্রে ই-মেইল ঠিকানা যাচাই বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই।

ভোট দেওয়ার পর কিংবা যেকোনো সময় ওয়েবসাইটের ‘ফ্যান কাপ লিডারবোর্ড’ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান জানা যাবে। সেখানে প্রতিটি প্রতিষ্ঠানের মোট ভোট, ভোটের শতকরা হার এবং প্রতিদিনের ভোটের হিসাব দেখা যাবে। পুরো ভোটিং কার্যক্রম সরাসরি ওয়েবসাইটে পর্যবেক্ষণ করা যাবে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও সম্পৃক্ত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। এ উপলক্ষে গত শনিবার (১০ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের বাসভবনে ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এবিজি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আগামী ২৫ অক্টোবর এবিজি বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে এই আসর। ফ্লাডলাইটের আলোয় রাতে অনুষ্ঠিত হবে ক্রিকেট ও ফুটবলের প্রতিযোগিতা।

টুর্নামেন্টে অংশ নেবে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়বে বিশ্ববিদ্যালয়গুলোর দল। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা পুরস্কার। পাশাপাশি পেশাদার পরিবেশে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এবিজির এই উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অংশ নেওয়া দলের অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের সুযোগ পাওয়া তাঁদের জন্য গর্বের বিষয়। তাঁদের মতে, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের দক্ষতা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

1

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

2

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

3

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

4

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

5

ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

6

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

7

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

8

টেক্সটাইল শিক্ষার মান ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

9

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এ

10

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

11

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

14

ঢাকায় আসছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী

15

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

16

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

17

৩৪ বছরেও মেলেনি খাসজমি, দশমিনায় ভূমিহীনদের বিক্ষোভ

18

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

19

জলবায়ুবান্ধব নীতি পরিবেশের পাশাপাশি রাজনীতির জন্যও ভালো: ব্র

20