অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পারিবারিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

1

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

2

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

3

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

7

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

8

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

9

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

10

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

11

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

12

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

13

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

14

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

15

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

18

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20