অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্বর

২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি)সহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ওই ঘটনায় নিহত সাতজনের মধ্যে ছিলেন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদরাসায় লেখাপড়া করতেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ইবরাহীমের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তাঁর ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুমসহ হত্যার অভিযোগ দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, সাবেক এসপি আসাদুজ্জামান, তৎকালীন গাজীপুরের এসপি হারুন অর রশীদ, আরিফুর রহমান মন্ডল ও এস এম জাহাঙ্গীর হাছান।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শহীদুল হক ও আছাদুজ্জামান মিয়া।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

1

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

2

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

3

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

6

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

7

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

10

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

11

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

16

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

17

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

18

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

19

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

20