অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি কিংবা দুর্ভোগে ফেলতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সারা দেশের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে না পারে, যাতে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

তিনি বলেন, দলের পরিচয়কে কাজে লাগিয়ে এমন কোনো কাজ করা যাবে না, যার কারণে সাধারণ মানুষ কষ্ট বা হয়রানির শিকার হন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই নেতাকর্মীদের প্রতিজ্ঞা ও শপথ হওয়া উচিত।

আলোচনা সভায় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, গুম হওয়া ও আহত হাজারো নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে বিএনপি ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

1

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

2

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

5

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

6

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

9

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

10

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

11

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

12

হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

13

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

14

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

17

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

18

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

19

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

20