অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনৈতিক বিভেদ ও পারস্পরিক বিরোধ অব্যাহত থাকলে তার সুফল ভোগ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার অনুসৃত পথ অনুসরণ করলে দেশ আবারও অন্ধকারের দিকেই এগোবে। এ ধরনের বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং দেশে ফিরে আসার সুযোগ খুঁজবেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই বিপ্লবের একটি শক্তিশালী দার্শনিক ভিত্তি রয়েছে, যা নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তার প্রতীক।

তিনি উল্লেখ করেন, টানা ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। এই আন্দোলনে ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী প্রাণ দিয়েছেন।

রিজভীর ভাষ্য, শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড ও নাগরিক অধিকার সংকুচিত করতে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করেছিলেন। এখন যারা নতুনভাবে রাজনীতিতে যুক্ত হচ্ছেন, তাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, সমাজে নতুন করে ঘৃণা ও বিভেদের পরিবেশ সৃষ্টি করা হলে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

বিএনপির পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘বাংলা ব্লকেড’-এর মতো কর্মসূচিতে শুরু থেকেই সমর্থন ছিল উল্লেখ করে রিজভী বলেন, এই আন্দোলনে রিকশাচালক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তা বিশ্ব ইতিহাসেও বিরল।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানবকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিশেষ করে নার্সদের পেশাগত উন্নয়ন এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক রয়েছে।

রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা ছিল অসাধারণ। আহত ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে তারা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নার্সদের মানবতার প্রথম সারির সৈনিক হিসেবে উল্লেখ করে বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে এই পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। অতীতের সরকার স্বাস্থ্য খাতকে সংকটের দিকে ঠেলে দিলেও বর্তমান সরকার এ খাতের সংস্কারে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এবং নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

2

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

3

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

4

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

12

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

13

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

14

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

15

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

16

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

19

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

20