অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কৃষিতে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


কৃষিতে অধিকমাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রকাশিত তথ্যেও এ বক্তব্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল এ সময় রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় এসব উপকরণ ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে।

টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

একইসঙ্গে কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

1

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩: এইচআরএসএস

2

হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

3

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোল

4

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশ

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

7

ঢাকায় ভোরের বজ্রবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

8

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

9

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটের পক্ষে ৬৭ আসনের সমর্থন

10

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: স্থানীয় সরক

11

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

12

ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্

13

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

14

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে বহিষ্কারাদেশের যথার্থতা প্রমা

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

18

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

19

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

20