অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, ৪ উদ্যোক্তাকে ৫ লাখ টাকার ঋণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চার উদ্যোক্তাকে মোট ৫ লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়।




পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি উপজেলা ডাকবাংলোয় গিয়ে শেষ হলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে চারজন উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ গ্রামের উজ্জল দুগ্ধ খামার প্রকল্পের উদ্যোক্তা উজ্জল সরকারকে ১ লাখ টাকা, ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের রাজিব গাভী পালন প্রকল্পের উদ্যোক্তা রাজিব হোসেনকে ১ লাখ টাকা, বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের হাজিরুল গাভী পালন প্রকল্পের উদ্যোক্তা হাজিরুল ইসলামকে ২ লাখ টাকা এবং একই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসেত গাভী পালন প্রকল্পের উদ্যোক্তা আব্দুল বাসেতকে ১ লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়।

এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনের মধ্য থেকে দুজনের হাতে সনদ তুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিরা যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা পরিদর্শন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

1

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্র

2

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নি

3

পঞ্চগড়ে ৪ সাংবাদিককে প্রশিক্ষণে বাধার অভিযোগ আমলে নেয়নি প্রে

4

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

5

ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬, অংশ নিচ্ছে

6

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

7

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

8

গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহম

9

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

10

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

11

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতু

12

বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিতে ফের বাড়ল লোডশেডিং

13

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

15

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

16

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

17

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

18

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

19

ফুলবাড়ীতে দুর্গাপ্রতিমা বিসর্জন ঘাট সংস্কার, প্রস্তুতি পরিদর

20