শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দ্যা বাংলাদেশ পোস্ট প্রতিনিধি এম এ বাসেত, দৈনিক সময়ের আলো প্রতিনিধি এসকে দোয়েল, চ্যানেল এস উপজেলা প্রতিনিধি আহসান হাবীব, দৈনিক নওরোজ উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাবিব, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রনি মিয়াজী, সাংবাদিক খাদেমুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সভায় শুরুতেই তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং ক্লাবের অভ্যন্তরীণ দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের জোরালো দাবির প্রেক্ষিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় পর নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বলেন, “সবার সম্মতিতে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। ক্লাবের অভ্যন্তরীণ সকল সমস্যা নিরসনসহ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, জীবনমান উন্নয়ন এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য।”
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন কমিটি ঘিরে সাংবাদিকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
মন্তব্য করুন